ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • আফরান নিশোকে নিয়ে যে মন্তব্য করলেন নায়িকা মৌসুমী

    আফরান নিশোকে নিয়ে যে মন্তব্য করলেন নায়িকা মৌসুমী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কিছুদিন সিনেমা বিষয়ক কোনো কার্যক্রম বা সংবাদে দেখা যায়নি চিত্রনায়িকা মৌসুমীকে। এমনকি গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমার ব্যবসায়িক সাফল্যেও তিনি কোনো মন্তব্য করেননি। অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী। প্রশংসা করেছেন ঈদের ‘প্রিয়তমা’ও ‘সুড়ঙ্গ’সিনেমার। সঙ্গে যোগ করেছেন আরও একটি নাম। সেটি হৃদি হক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। 

    মৌসুমী জানিয়েছেন, তিনটি সিনেমাই তিনি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করেছেন। তিনি বলেন, ‘ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল; কিন্তু সব না দেখতে পেলেও প্রিয়তমা এবং সুড়ঙ্গ দেখেছি। শাকিবের সিনেমাটি দেখার ইচ্ছা ছিল সবার আগে; কিন্তু টিকিট না পাওয়ার কারণে একটু দেরি হয়ে যায় দেখতে। প্রিয়তমা দারুণ উপভোগ করেছি। সুড়ঙ্গর কথা যদি বলি তাহলে বলব রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। নিশো ও তমা খুব ভালো অভিনয় করেছে।’ 

    হৃদির সিনেমা প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমার বন্ধু ফেরদৌস অভিনীত ১৯৭১ সেই সব দিন সিনেমার গল্প, হৃদির নির্মাণের যত্নের ছোঁয়া এবং শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। আমার কাছে মনে হয়, এ ধরনের সিনেমা হলে গিয়ে দেখে দর্শকদের অনুপ্রাণিত করা উচিত নির্মাতা ও শিল্পীদের। তাহলে এমন আরও ভালো ভালো সিনেমা নির্মিত হবে।

    এদিকে মৌসুমী শেষ করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার কাজ। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ