ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • দুই নারীকে ধর্ষণের দায়ে অভিনেতার ৩০ বছরের কারাদণ্ড

    দুই নারীকে ধর্ষণের দায়ে অভিনেতার ৩০ বছরের কারাদণ্ড
    ফাইল ছবিতে স্ত্রী বিজো ফিলিপসের সঙ্গে ড্যানি মাস্টারসন (ডানে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় হলিউড অভিনেতা ড্যানি মাস্টারসনকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ রায় দেন লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালত। খবর বিবিসির।

    জানা গেছে, ২০০৩ সালে অভিনেতা তার হলিউড হিলসের বাড়িতে মাদকদ্রব্য সেবন করিয়ে ২৩ ও ২৮ বছরের দুই নারীকে ধর্ষণ করেন। তারা ড্যানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। গত মে মাসের শুনানিতে আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়।

    বিচারক শার্লাইন ওমেডোর রায়ের পর কারাগারে প্রেরণ করা হয়েছে অভিনেতাকে। এছাড়া ড্যানির সাবেক প্রেমিকাও অভিযোগ করেছিলেন ২০০১ সালে তাকে ধর্ষণ করেছেন ড্যানি। কিন্তু তার এই অভিযোগ প্রমাণিত হয়নি।
    ২০১১ সালে অভিনেত্রী বিজো ফিলিপসকে বিয়ে করেন ড্যানি। আদালতে উপস্থিত ছিলেন স্ত্রী বিজোও। রায়ের পর কান্নায় ভেঙে পরেন তিনি। কিন্ত পুরো শুনানিতে সম্পূর্ণ নীরব ছিলেন ড্যানি। তবে শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ