ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাসনে শ্বশুরবাড়িতে আনোয়ার হোসেন ঢালী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, গত শনিবার আনোয়ার হোসেন ঢালীকে আমিনাবাদ ইউনিয়নের কুলছুমবাগ গ্রামে শ্বশুরবাড়িতে নির্যাতনের পর আটকে রাখা হয়। সোমবার বিকেলে খবর পেয়ে আনোয়ারের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাবি স্ত্রী মাজেদা বেগম জানান, আনোয়ারের ব্যবসায়িক পরিস্থিতি মন্দা থাকায় স্ত্রী রিপা বেগম তাঁকে ফেলে বাবার বাড়ি চলে যায়। কয়েক দিন আগে আনোয়ারকে শ্বশুরবাড়ি ডেকে নেয় রিপা। পরে গোপনে গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার চেষ্টা করে। 

    বিষয়টি টের পেয়ে রিপাকে লঞ্চ থেকে ফেরত আনেন আনোয়ার। এতে ক্ষিপ্ত হয়ে রিপা ও তার পরিবারের সদস্যরা আনোয়ারকে মারধর করে। এদিকে আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্ত্রী রিপা ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

    চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আনোয়ারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ