ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ৫ ফুট লম্বা চুলের কারণে গিনেস বুকে ভারতীয় কিশোর

    ৫ ফুট লম্বা চুলের কারণে গিনেস বুকে ভারতীয় কিশোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুরুষ কিশোর হিসেবে সবচেয়ে লম্বা চুলের মালিক হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহাল। মজার ব্যাপার হলো, এ পর্যন্ত কখনো চুল কাটেননি তিনি। তার চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি। 

    ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সী চাহাল। চুল পরিষ্কারের জন্য মাথা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় তাকে। সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয়। অন্যথায় কেবল চুল পরিষ্কার করতেই তার একদিনের মতো সময় লেগে যায়।  


    চাহাল শিখদের মতো তার চুল বেঁধে রাখেন এবং একটি পাগড়ি দিয়ে ঢেকে রাখেন। চাহালের পরিবার এবং তার অনেক বন্ধু শিখ; তবে তাদের কারোরই তার মতো লম্বা চুল নেই।

    গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে চাহালকে নিয়ে তামাশা করত তার বন্ধুরা। সে কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিলেন চাহাল। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করেন তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ