ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় সাবেক সংসদ সদস্যের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন

    মনপুরায় সাবেক সংসদ সদস্যের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় (চরফ্যাসন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও চরফ্যাসন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। তিনি চরফ্যাসন-মনপুরা আসনের বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পিতা।

    এই উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় মনপুরা উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    পরে জোহুরের নামাজের পর উপজেলা মুকবুলিয়া হাফেজিয়া মাদ্রাসা, হাজিরহাট এতিমখানা ও বহুমুখী মাদ্রাসায় ৮ শত এতিমদের মধ্যে খাবার বিতরণ করে উপজেলা আ’লীগের নেতারা।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সম্পাদক জাকির হোসেন মিয়া, সহসভাপতি শাহরিয়ার চৌধুরী, যুগ্ন সম্পাদক অলি উল্লা কাজল, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী সহ অন্যান্যরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ