ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • নলছিটিতে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান

    নলছিটিতে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি নলছিটি উপজেলার পৌরসভার বাসস্ট্যান্ডে একটি বিলুপ্তপ্রায় হনুমানের দেখা মিলেছে। হনুমানটিকে দেখতে সেখানে ভিড় করেছে উৎসুক জনতা। গতকাল রোববার বিকেল ও সোমবার বিকেলে এটি দেখতে পাওয়া যায়।

    এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে হনুমানটি দেখার জন্য সেখানে ভিড় করে শত শত মানুষ। এলাকাবাসী, রুটি, কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছে সেটাই গ্রহণ করছে হনুমানটি। ছোট ছোট শিশুরা হনুমানটির পিছু নিয়ে মজা করলেও কোনো হিংস্রতা দেখাচ্ছে না এটি।

    পৌর শহরের বাসিন্দা সোহাগ হাওলাদার জানান, দুইদিন ধরে নলছিটি বাসস্ট্যান্ড চায়নামাঠের বাউন্ডারি দেয়ালে এসে বসে থাকছে। এটি কোনো অত্যাচার করছে না। অনেক লোকজন এটিকে খাবার দিচ্ছেন। অনেকে আবার হনুমানটিকে দেখতে তার ভিড় জমাচ্ছে। 

    এ বিষয়ে ঝালকাঠি বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বাকলাইয়ের মোবাইল ফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ