ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু

    মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মহাখালীতে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর।

    এসআই সুনীল চন্দ্র সূত্র ধর বলেন, তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মহাখালী ফ্লাইওভারের ২৭০ নম্বর পিলার সংলগ্ন রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরও বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত তিন শিশুর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ