ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৩ দিনের ছুটি

    ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৩ দিনের ছুটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি। ঈদে মিলাদুন্নবীর পর দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

    বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) দুদিন সাপ্তাহিক ছুটি। তাই বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত (২৮-৩০ সেপ্টেম্বর) টানা তিন দিন ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা।

    তিন দিন ছুটি উপলক্ষে অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন। বুধবার অফিস করে অনেকেই গ্রামের বাড়িতে ছুটবেন বলে জানা গেছে।

    তিন দিনের ছুটি শেষে আগামী রোববার (১ অক্টোবর) অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

    বুধবার বিকেলের পর রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ভিড় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতের সব বাসের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

    সায়েদাবাদে বিভিন্ন গন্তব্যে বাসের টিকিট বিক্রি করা মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, সচরাচর বৃহস্পতিবার যাত্রীদের যে ভিড় হয়ে থাকে, তিন দিনের ছুটির কারণে সে ভিড়টা বুধবারই হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন গন্তব্যের বুধবার রাতের বাসের টিকিট সব বিক্রি হয়ে গেছে।

    যাত্রীরা জানিয়েছেন, যাত্রীর চাপ বেশি থাকায় ভাড়াও কিছুটা বেড়েছে। তবে সায়েদাবাদ টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা জানিয়েছেন, ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। অন্যান্য সময় যাত্রী কম থাকায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হয়। এখন সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ