ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • পাকিস্তানে আরও এক বোমা হামলা, নিহত ৫

    পাকিস্তানে আরও এক বোমা হামলা, নিহত ৫
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলার পর, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পেশোয়ারে হাঙ্গু নামের একটি মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় মসজিদটির ছাদ ধসে পড়ে ও এর নিচে উল্লেখসংখ্যক মানুষ আটকে রয়েছেন বলে জানা গেছে।


    যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে দোওবা পুলিশ স্টেশন খুবই কাছে অবস্থিত। হাঙ্গু বিভাগীয় পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ জানিয়েছেন, হামলায় মসজিদের ছাদ ধসে পড়ার পর ৩০-৪০ জন আটকে যান। এখন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। আটকে পড়াদের মধ্যে উদ্ধার হওয়া ১২ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


    পুলিশ কর্মকর্তা নিসার আরও জানিয়েছেন, হাঙ্গু মসজিদে হামলার সঙ্গে দুই আত্মঘাতী হামলাকারী জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন পুলিশ স্টেশনের সামনে বোমার বিস্ফোরণ ঘটান। অপরজন মসজিদের ভেতর গিয়ে নিজেকে উড়িয়ে দেন।

    এর আগে বেলুচিস্তানের মাসতাংয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়। ওই হামলার কিছুক্ষণ বাদেই খাইবার পাকতুনখোয়াতেও একই কায়দায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে, জোড়া হামলার পর পর পাকিস্তানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    সূত্র: জিও টিভি


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ