ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বাংলাদেশের যে যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাবেন সুযোগ

    আইইএলটিএস ছাড়াই আবেদন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে

    আইইএলটিএস ছাড়াই আবেদন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে সাধারণত ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা দিতে হয়। এ জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইএলটিএস, স্যাট বা টোয়েফলের মতো পরীক্ষা। এসব পরীক্ষায় নির্ধারিত স্কোর অর্জন করলেই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার আবেদন করা যায়। ভাষা দক্ষতার পরীক্ষায় স্কোর ভালো হলে ভর্তির সুযোগ বেশি মেলে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস এলাকার রাইস ইউনিভার্সিটি বাংলাদেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভাষা পরীক্ষার শর্ত শিথিল করেছে। বিশেষ সুবিধায় ইংরেজি দক্ষতার পরীক্ষা ছাড়াই বাংলাদেশের এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাইস ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করতে পারবেন।

    এ জন্য যা করতে হবে

    শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রসহ আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ইংরেজি ভাষার অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ করবেন। এ ভাষা দক্ষতা পরীক্ষায় ছাড় পাওয়া শিক্ষার্থীরা আবেদনের সময় তাঁদের প্রতিষ্ঠানে ইংরেজি ভাষাকে পড়াশোনার মাধ্যম হিসেবে পেয়েছেন, সেটি চিহ্নিত করবেন।

    বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয় এ সুযোগ পাবে

    • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট),

    • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট),

    • ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট),

    • ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ,

    • ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি,

    • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট),

    • নর্থ সাউথ ইউনিভার্সিটি,

    • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট),

    • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)।

    আরও পড়ুন

    নিউজিল্যান্ডে ১১০ স্কলারশিপ, ২৯৫০০ ডলারের সঙ্গে নানান সুযোগ

    শুধু বাংলাদেশের নয়টি বিশ্ববিদ্যালয়ই নয়, এ সুযোগ আছে এশিয়াসহ অন্যান্য অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের।

     

     


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ