ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় বাঁধের ব্লক ধসে শিশুসহ নিহত ২

    ভোলায় বাঁধের ব্লক ধসে শিশুসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২ অক্টোবর) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা তালতলি মৎস্য ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত নারীর নাম লাইজু বেগম (৩৮)। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

    স্থানীয়রা জানান, সেপ্টেম্বর থেকেই ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের ইলিশার লঞ্চঘাট এলাকার কয়েকটি পয়েন্টে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজও করছে। সোমবার দুপুরের দিকে তালতলি মৎস্য ঘাট সংলগ্ন তীরে এসে একটি মাছ ধরার ট্রলার নোঙর করে। পরে সেখান থেকে মাছ নিয়ে মৎস্য ঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা।


    তখন লাইজু বেগম তীরের ব্লকের ওপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাইছিলেন। এসময় হঠাৎ ব্লক ধসে যায়। এতে ওই নারীর মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছে।

    ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ