ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ব্যাংককে শপিং সেন্টারে গুলি, নিহত ৩

    ব্যাংককে শপিং সেন্টারে গুলি, নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

    দেশটির জরুরি সার্ভিস বিভাগ জানিয়েছে, সিয়াম প্যারাগনের ঘটনায় অন্তত তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে থাই পিবিএস এর খবরে বলা হয়েছে, এঘটনায় পাঁচজন আহত হয়েছে।


    মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ফেসবুক পেজে জানিয়েছে, ১৪ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে এবং সিয়াম প্যারাগন মলে এই ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলির ঘটনার সঙ্গে সঙ্গেই মলটিতে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে।


    চীনা পর্যটক লিউ শিয়িং দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তিনি লোকজনকে দৌড়াতে দেখেছেন ও তারা বলছেন কেউ গুলি চালিয়েছে। তিনিও গুলির শব্দ শুনেছেন। এসময় একটি অ্যালার্ম বাজার পাশাপাশি শপিং সেন্টারের আলো বন্ধ হয়ে যায়।

    দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শপিং সেন্টারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ এটি ব্যাংককের সবচেয়ে পরিচিত ও পর্যটকদের কছে জনপ্রিয় স্থান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ