ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মেঘনায় ট্রলারডুবিতে মা ও দুই সন্তানসহ নিখোঁজ ৬

    মেঘনায় ট্রলারডুবিতে মা ও দুই সন্তানসহ নিখোঁজ ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবি গেছে। এ ঘটনায় মা ও তার দুই সন্তানসহ ছয়জন নিখোঁজ রয়েছেন।

    শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারিয়া ঘাটের অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন সুমনা, তার মেয়ে জান্নাতুল মাওয়া ও সাফা।

    বেঁচে ফেরা যাত্রী রিয়াদ জানান, বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়-স্বজনজন মিলে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণের জন্য এসেছিলেন তারা। ভ্রমণ শেষে সন্ধ্যায় তারা ট্রলারযোগে গজারিয়ায় ফিরে যাচ্ছিলেন। তাদের ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হন ছয়জন। এদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

    ফায়ার সার্ভিস মুন্সিগঞ্জ সদর ইউনিটের লিডার মনিরুজ্জামান খোকন বলেন, নিখোঁজদের মধ্যে চারজন শিশু ও দুজন নারী রয়েছেন। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় নদীতে অভিযান চালানো যাচ্ছে না। সকাল হলে আমাদের অভিযান তৎপরতা চলবে


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ