ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • গাজায় স্থল অভিযানের প্রস্তুতি

    ১০ লাখের বেশি বাসিন্দাকে সরে যেতে ২৪ ঘণ্টা সময় দিলো ইসরায়েল

    গাজায় ইসরায়েলি হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর গাজায় বসবাসকারী ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। তাদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে স্থলপথে বড় অভিযান শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী।

    এদিকে জাতিসংঘ জানিয়েছে, এত কম সময়ে লাখ লাখ মানুষের সরে যাওয়াটা অসম্ভব। এতে বিপর্যকর পরিস্থিতি তৈরি হতে পারে।

    তবে ইসরায়েলের এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না হামাস। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই বার্তা প্রোপাগান্ডার অংশ।

    বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় যদি বোমা হামলা অব্যাহত থাকে তাহলে অন্যান্য ফ্রন্টেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।


    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১১ জন স্বাস্থ্যকর্মী গাজায় নিহত হয়েছে।

    ইসরায়েল প্রতিশোধ হিসেবে বিমান হামলা শুরু করার পর থেকে গাজায় এ পর্যন্ত ১৪০০ মানুষ নিহত হয়েছে। আরও তিন লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    শনিবার ইসরায়েলে হামাসের আক্রমণের পর নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ