ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইসরায়েলের স্থল অভিযান শুরু, গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৫০

    ইসরায়েলের স্থল অভিযান শুরু, গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৫০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজায় প্রথম দফায় স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সশস্ত্রবাহিনী এই অভিযানকে ‘স্থানীয় অভিযান’ বলে অবিহিত করছে।


    ইসরায়েলি সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছে, পদাতিক ও সাঁজোয়াবাহিনীর সদস্যরা এসব অঞ্চলগুলোতে অভিযান চালিয়েছে মূলত লুকিয়ে থাকা হামাস সদস্য, তাদের অবকাঠামো ও বিভিন্ন সেলগুলো শনাক্ত করার জন্য।

    ইসরায়লি সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে নিখোঁজ ইসরাইলিদের খোঁজে এবং হামাসের অনুপ্রবেশ ঠেকাতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ গাজা উপত্যকার উপকণ্ঠে এলাকা কেন্দ্রিক অভিযান চালিয়েছে। এই সময় এক জন হামাস সদস্য অভিযান পরিচালনাকারীদের উপর অ্যান্টি ট্যাংক গাইডেট মিসাইল ছুঁড়লে তাকে হত্যা করে আইডিএফ। অভিজানে নিখোঁজ ইসরাইলিদের দেহাবশেষ উদ্ধারের খবরও জানিতেছে তারা। খবর আল জাজিরা।  

    এছাড়া আজ শনিবার জেরুজালেমের পাশে কালান্দিয়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে প্রাথমিকভাবে এ অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    এদিকে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ২৫০ জন নিহত হয়েছেন বলে জানাগেছে। উত্তর গাজা থেকে সরে যেতে ৬ ঘণ্টার নতুন সময়সীমা বেধে দিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছিল, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ