ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • অবাধ-সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়েছেন আফরিন আখতার

     অবাধ-সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়েছেন আফরিন আখতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।  

    বুধবার (১৮ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে এ তথ্য জানানো হয়েছে।


    এতে উল্লেখ করা হয়, আফরিন আখতার  ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য, রোহিঙ্গা শরণার্থী এবং মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে ১৬ ও ১৭ অক্টোবর ঢাকা ও কক্সবাজার সফর করেন।

    আফরিন আখতার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

    প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশের সরকারি কর্মকর্তা এবং মানবিক সংস্থার সঙ্গে বৈঠক করেন।  

    এছাড়া প্রতিনিধি দল শরণার্থীদের অবস্থা সম্পর্কে  অবহিত হয়। মনোনিবেশ করেছিল। আফরিন আখতার সুশীল সমাজের সদস্য এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ