ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • জনগণ বিএনপির পক্ষে নেই: স্বাস্থ্য মন্ত্রী 

    জনগণ বিএনপির পক্ষে নেই: স্বাস্থ্য মন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক বলেছেন,বিএনপি সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে চান না। কারণ জণগণ বিএনপির পাশে নেই।জনগনের জন্য বিএনপি কিছুই করেন নাই। 

    বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে  উপকারভোগি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, বিএনপি বারবার বলছে শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে পেলে দিবে। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার এতো দূর্বল নয়। শেখ হাসিনা সরকার হলো হিমালয়ের মতো উঁচু ও শক্তিশালী। তাকে কখনো ধাক্কা দিয়ে পেলে দেওয়া যাবে না।  তিনি আরো  বলেন,আপনারা সংবিধান অনুযায়ী নির্বাচনে আসেন,জণগন আপনাদের পাশে নেই বলেই আপনারা নির্বাচনে আসতে চান না। 

    উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রম‍ুখ।

    এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশীভূষণ নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ