ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • স্বেচ্ছা নির্বাসন ভেঙে পাকিস্তানে ফিরলেন নওয়াজ

    স্বেচ্ছা নির্বাসন ভেঙে পাকিস্তানে ফিরলেন নওয়াজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চার বছরের স্বেচ্ছা নির্বাসিত জীবনের ইতিটেনে নিজ দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

    স্থানীয় সময় শনিবার আনুমানিক বেলা ২টার দিকে  ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছালে সেখানে নওয়াজ শরিফকে তার দল মুসলিম লীগের (নওয়াজ) হাজারো নেতা-কর্মী স্বাগত জানায়।


    দেশে ফেরার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নওয়াজ শরিফ দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, আজ নিজেকে সুখী বলে মনে হচ্ছে। আমার আরও ভালো লাগত যদি দেশের পরিস্থিতি আমি ২০১৭ সালে যখন ক্ষমতায় ছিলাম সেরকম থাকত। আমি দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেখে চিন্তিত ও হতাশ। যে দেশের সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেই দেশ এখন খাত ধরে ধরে পিছিয়ে যাচ্ছে। দেশের বর্তমান বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক এই পরিস্থিতি শোধরানোর যে উপায়গুলো আমাদের সামনে রয়েছে, তা আর হাত ফসকে যেতে দেওয়া উচিত হবে না।

    ২০১৯ সালে  দুর্নীতির দায়ে জেলে ছিলেন নওয়াজ শরিফ। পরে সেই বছরের নভেম্বর স্বাস্থ্যগত কারণে দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়ে দুবাই গিয়ে আর দেশে ফেরেননি তিনি। খবর বিবিসি।

    পাকিস্তানে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনে নওয়াজ শরিফ অংশগ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নওয়াজ আবারও প্রধানমন্ত্রী হতে পারেন বলে জোর আলোচনা রয়েছে ইসলামাবাদে।

    নওয়াজের শরিফ ফেরার পর তার দলের নেতা আমির মুকাম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টির দিকে ইঙ্গিত করে বলেন, বিলাওয়ালের উচিত আরও অপেক্ষা করা।

    এ বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতা জুলফি বুখারি বলেন, নওয়াজ শরিফ হয়তো এমপিও হয়ে যাবেন, কিন্তু আমি তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছি না। কারণ তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। আদালতের আদেশ অনুসারে তিনি আজীবন রাজনীতিতে অংশগ্রহণেরও অযোগ্য।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ