ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

    নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি ।

    রোববার (২২ অক্টোবর) সকাল ৭টা ৩৯ মিনিটে কাঠমান্ডুসহ আশেপাশের অঞ্চলে এই কম্পন অনূভূত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

     

    দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে।

    তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

    তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত হওয়ায় নেপালে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেসময় প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি হয়।

    সরকারের দুর্যোগ পরবর্তী চাহিদা মূল্যায়নের (পিডিএনএ) তথ্যানুসারে, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।
     

     

     
     

    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ