ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • গাজায় শরণার্থীশিবিরে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩০

    গাজায় শরণার্থীশিবিরে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শরণার্থীশিবিরের একটি ভবনে ইসরাইলি বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এছাড়াও গুঁড়িয়ে যাওয়া ওই ভবনের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

    ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার (২২ অক্টোবর) রাতে জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার একটি ভবনে বিমান হামলা চালায় ইসরাইল। এতে নারী ও শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। হামলায় আশপাশের কয়েকটি ভবনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    জাবালিয়া শরণার্থীশিবির গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। এখানে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। এছাড়া গতরাতে গাজার বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে ইসরাইলি বিমানবাহিনী।এদিকে ফিলিস্তিনের একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

    সোমবার (২৩ অক্টোবর) ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানায়, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে রোববার গাজায় সবচেয়ে বড় বোমা হামলা হয়েছে। ওই হামলায় মাত্র ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    চলতি মাসের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। একই সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। তাদের হামলায় ইসরাইলের কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত এবং অন্তত চার হাজার আহত হন। গত ৫০ বছরের ইতিহাসে এ প্রথম কোনও হামলায় ইসরাইলের এত মানুষের প্রাণ গেল!

    হামাসের এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলায় গাজায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৮৭৩টি শিশু এবং এক হাজার ১০১ জন নারী রয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ফিলিস্তিনি।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ