ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড

    ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড
    নিলুফার হামেদি (বামে) ও এলাহেহ মোহাম্মদী। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। তারা হলেন- নিলুফার হামেদি ও এলাহেহ মোহাম্মদী। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়।

    গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশি হেফাজতে মারা যাওয়া কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হলে জাতীয় নিরাপত্তাবিরোধী সংবাদ প্রচার করেন ওই দুই সাংবাদিক। মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে হামেদি ও মোহাম্মদীকে যথাক্রমে ১৩ ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুই সাংবাদিকের আইনজীবীরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

    ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন সরকারবিরোধীদের সহযোগিতা করার জন্য যথাক্রমে সাত ও ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার জন্য প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারের জন্য প্রত্যেককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ