ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

    যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে।

    দেশটির একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। সিএনএনের বরাতে রয়টার্স খবরটি প্রকাশ করেছে।

    দ্য সান সাময়িকীর বরাতে রয়টার্স জানিয়েছে, লুইস্টন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজখবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।

    মেইন অঙ্গরাজ্যের পুলিশ ও কাউন্টি শেরিফ এর আগে গতকাল রাতে দুজন বন্দুকধারীর সক্রিয় অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

    অ্যানড্রোস্কোগিন কাউন্টির শেরিফের কার্যালয় সন্দেহভাজন দুজন হামলাকারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। কাউন্টির শেরিফ হামলাকারীকে শনাক্ত করতে জনগণের সহায়তা চেয়েছেন। ছবিতে দেখা গেছে, ওই হামলাকারীর দাড়ি রয়েছে। তিনি ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। রাইফেল হাতে তিনি গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।  

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ