ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • বদলি হলেন অতিরিক্ত ৬ সচিব  

    বদলি হলেন অতিরিক্ত ৬ সচিব  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত সচিব পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি হওয়া ৬ কর্মকর্তার মধ্যে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এম এম তরিকুল ইসলামকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।


    অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) ফৌজিয়া জাফরীনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।


    এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ওমর ফারুককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগের বদলি করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ