ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে পরিত্যাক্ত ভবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    ঝালকাঠিতে পরিত্যাক্ত ভবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত একটি ভবন থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার জেলখানার পরিত্যাক্ত কোয়াটার ভবনের মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

    পুলিশ জানায়, রাজাপুরের জেলখানার পুরনো ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি ওই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় নারীর লাশ পরে থাকতে দেখেন। 

    এ সময় তিনি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ এসে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত নারীর বয়স আনুমানিক ৭৫ বছর। দুই মাস আগে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছেন। 

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, লাশের কোন ওয়ারিশ না থাকায় ময়না তদন্ত শেষে স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় অজ্ঞাত নারীর মৃতদেহ সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ