ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

    ঝালকাঠিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ার হলতা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঘোষের হাটে হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মী পূজা উপলক্ষে এ নৌকা বাইচ ও মেলার আয়োজন করা হয়। 

    বাইচে পাঁচটি দল অংশ নেয়। হলতা নদীর দুই তীরে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় মো. বেলায়েত হোসেন রাজা মাঝির দল প্রথম হয়। দ্বিতীয় হয় মো. জাফর তালুকদারের দল এবং তৃতীয় হয় মো. কবির সিকদারের দল। 

    কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, মহিলা ভাইস  চেয়ারম্যান ফাতেমা খানম। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

    প্রতিযোগিতা চলাকালে একটি নৌকা ডুবে যায়। নৌকায় যারা ছিল, তাঁরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ