ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • গাজায় ইসরায়েলি বোমায় ধ্বংস ৪৭ মসজিদ, ৭ গির্জা

    গাজায় ইসরায়েলি বোমায় ধ্বংস ৪৭ মসজিদ, ৭ গির্জা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ঘনবসতিপূর্ণ অঞ্চলটি।

    এরই মধ্যে গাজায় ইসরায়েলের বিমান হামলায় ৪৭টি মসজিদ ও সাতটি গির্জা ধ্বংস হয়েছে।

    গাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়াও গত তিন সপ্তাহে ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিসও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

    মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফ জানান, ব্যাপক বোমা হামলার কারণে দুই লাখ ২০ হাজার আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

    এর আগে, গাজায় সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং দেড় হাজারেরও বেশি বাস্তুচ্যুত লোকের আশ্রয় নেওয়া একটি স্কুলেও বোমা হামলার হুমকি দিয়েছে।

    রিপোর্ট লেখা পর্যন্ত গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বোমায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি শিশু এবং দুই হাজারের বেশি নারী। আহত হয়েছে অন্তত ২০ হাজার মানুষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ