ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে ৩২ জনের প্রাণহানি

    ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে ৩২ জনের প্রাণহানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানে একটি মাদক নিরাময় কেন্দ্রে আগুনে অন্তত ৩২ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাময় কেন্দ্রটির অবস্থান ইরানের উত্তরাঞ্চলে।

    খবর বিবিসি।  স্থানীয় সময় শুক্রবার ভোরে তেহরানের উত্তরে কাস্পিয়ান সাগর তীরবর্তী গিলান প্রদেশের ল্যানগারুদ শহরের ওই মাদক নিরাময় কেন্দ্রে আগুন লাগে।

    আঞ্চলিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    আগুনের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সাদেঘি বলেন, তদন্ত চলছে। ওই মাদক নিরাময় কেন্দ্রে ৪০ জনের থাকার ব্যবস্থা ছিল।  

    ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা আগুনের একটি ফুটেজ শেয়ার করেছে, যাতে দেখা যায় আকাশে আগুনের ঝলকানি এবং বাতাসে ধোঁয়ার কুণ্ডলী।

    অন্যান্য ছবিতে আগুন নিয়ন্ত্রণের পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত স্থানটি দেখা গেছে।

    ইরানে মাথাপিছু আফিম আসক্তের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। আফগানিস্তানে চাষ হওয়া আফিম চোরাচালানের বড় একটি রুট হলো ইরান।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ