ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • রেকর্ড গড়ল অক্টোবরের বৈশ্বিক তাপমাত্রা

    রেকর্ড গড়ল অক্টোবরের বৈশ্বিক তাপমাত্রা
    ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে সদ্য শেষ হওয়া অক্টোবর মাসের গড় তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজ শুক্রবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসের গড় তাপমাত্রায় অতীতে যে রেকর্ড ছিল তার চেয়ে এবার শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।


    প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী—গত অক্টোবর মাস ছিল ২০২৩ সালে অস্বাভাবিক গরম থাকা টানা পঞ্চম মাস। এর ফলে চলমান বছরটি এ যাবৎকালের সবচেয়ে গরম বছর হিসেবে চিহ্নিত হয়েছে। 


    গত মাসে বিশ্বজুড়ে তাপ সংশ্লিষ্ট যেসব নজির দেখা গেছে এর মধ্যে সান্তা আনা বাতাসের দ্বারা সৃষ্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানল অন্যতম। এর ফলে প্রায় ৪ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছিল। এ ছাড়া তীব্র তাপপ্রবাহ থেকে আর্জেন্টিনার কর্ডোভা প্রদেশের কিছু এলাকায় দাবানল দেখা দিলে সেখানকার বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। দাবানলের কারণে স্প্যানিশ দ্বীপ টেনেরিফ থেকেও প্রায় তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। 

    অক্টোবর মাসে উল্লেখযোগ্য তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবেশগত পূর্বাভাস কেন্দ্রের মডেলটি বিশ্লেষণ করেছেন জার্মানির লিপজিগ ইউনিভার্সিটির গবেষক কারস্টেন হাউস্টন। স্যাটেলাইট থেকে পাওয়া উপাত্ত সহ বিভিন্ন পর্যবেক্ষণের তথ্য সন্নিবেশ করা হয়েছে ওই মডেলটিতে। এতে দেখা গেছে, গত অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে অক্টোবর মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৯ সালে। সে বছর অক্টোবরে গড় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

    যুক্তরাজ্যের আবহাওয়া অফিসও নিশ্চিত করেছে—গত অক্টোবর মাসে দেশটিতে স্বাভাবিকের তুলনায় গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। 

    কারস্টেন হাউস্টন মনে করেন, মানবসৃষ্ট উষ্ণায়নই চলমান এল নিনোকে আরও জোরালো করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ