ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • নেপালে ভয়াবহ ভূমিকম্প,নিহত ১২৮

    নেপালে ভয়াবহ ভূমিকম্প,নিহত ১২৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও ১৪১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহাণির এই সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমন্ডু পোস্ট এই খবর জানিয়েছে।

    স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা। জাজারকোট জেলার ভেরি, নালগাদ, কুশে, বেরেকোট এবং চেদাগড় ভূমিকম্প মারাত্মকভাবে আঘাত হেনেছে।

    ভূমিকম্পের আঘাতে নেপালের রুকুম জেলায় বহু বাড়ি ভেঙে পড়েছে। রুুকুমের পশ্চিমে ৩৬ ও জাজারকোটে ৩৪ জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।

    রুকুমের চীফ ডিস্ট্রিক্ট অফিসার হরি প্রসাদ পান্ত এএনআইকে বলেন, ভোর ৫টা পর্যন্ত রুকুমে ৩৬ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নেপালের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। রাতেই জরুরি ভিত্তিতে শুরু হয়েছে উদ্ধারকাজ।

    সর্বশেষ তথ্য অনুসারে, জাজারকোট এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু জাজারকোটেই প্রাণ হারিয়েছেন ৯২ জন। তাদের মধ্যে নালগড় পৌরসভার ডেপুটি মেয়র সরিতা সিংও রয়েছেন। আর পশ্চিম রুকুমে মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন ৮৫ জন।

    ২০১৫ সালে একটি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোকের প্রাণহানি হয় নেপালে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ