ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ

    জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাতের বিষয়ে জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ। সিকিউরিটি কাউন্সিল রিপোর্ট (এসসিআর) এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং চীনের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

    কাউন্সিলের সদস্যরা বৈঠকে নিরাপত্তা পরিষদের ১০ জন নির্বাচিত সদস্যের পেশ করা ইসরায়েল ও গাজা সংক্রান্ত একটি নতুন প্রস্তাবনা বিবেচনা করতে পারে বলে জানা গেছে।

    যুদ্ধবিরতি বা মানবিক বিরতির আহ্বান জানানো চারটি প্রস্তাবে ইতোমধ্যেই কাউন্সিলের স্থায়ী সদস্যরা ভেটো দিয়েছেন। গত ২৫ অক্টোবর দুটি প্রস্তাবনা পাস করতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ।

    গাজায় চলমান ইসরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। অবরুদ্ধ এলাকাটিতে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৭৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গত প্রায় এক মাস ধরে গাজায় বোমা হামলা ছালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না আবাসিক ভবন, শরণার্থী শিবির, হাসপাতাল ও স্কুল। এতে সেখানে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২৩ লাখ গাজাবাসীর মধ্যে ১৫ লাখই বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা পরিচালনা করছে। তবে অনেকেরই দাবি, ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালাচ্ছে। ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি অনেক বেশি।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ