ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৫

    ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯৫ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০১ জন।

    মঙ্গলবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৫৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৮৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


    চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১ হাজার ৯৬১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬৩২ জন।

    আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৫ হাজার ৬১৩ জন। ঢাকায় ৯৯ হাজার ৩৯৫ এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৬ হাজার ২১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪২৫ জনের মৃত্যু হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ