ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলায় সব রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ

    দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলায় সব রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ভোলার অভ্যন্তরীণ সব রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছেন বিআইডব্লিউটিএ।

     

    শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ভোলা নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

    তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত থেকে ভোলার ইলিশা-মজু চৌধুরী হাট, দৌলতখান-আলেকজান্ডার, মির্জাকালু-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, নাজিরপুর-কালাইয়া, ভেলুমিয়া-ধনিয়া রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

    অন্য দিকে বৃহস্পতিবার সকাল থেকে ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কিছু কিছু জায়গায় রাতে অধিক বৃষ্টি হয়েছে। এখনও ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 

    ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় সকাল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলায় ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও ১২টি মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। ১৩ হাজার আটশত ৬০ জন সিপিপি কেও প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলা করার জন্য। 


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ