ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা 
  • বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল

    বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের একশ প্রভাবশালী ও অনুকরণীয় নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ২০২৩ সালের এই তালিকায় এক বাংলাদেশিসহ বিশ্বের প্রভাবশালী নারীদের নাম উঠে এসেছে। যেসব নারী সমাজ, সংস্কৃতি ও বিশ্বকে নতুনভাবে উদ্ভাবনে ভূমিকা পালন করছেন তাদের এই তালিকায় স্থান দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    তালিকায় স্থান পাওয়া বাংলাদেশির নাম জান্নাতুল ফেরদৌস। তিনি বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, লেখক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা আন্দোলনের একজন কর্মী। যিনি পোড়া ক্ষতের জীবনের সঙ্গে যুদ্ধ করে চলেছেন।

    এই তালিকায় আছেন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, এআই বিশেষজ্ঞ তিমনিত গেবরু, মানবাধিকার বিষয়ক আইনজীবী আমাল ক্লুনি, হলিউড তারকা আমেরিকা ফেরেরা, ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জাও।

    জানা গেছে, জান্নাতুল ভয়েস অ্যান্ড ভিউজের প্রতিষ্ঠাতা। যেটি অগ্নিদগ্ধ নারীদের অধিকারের জন্য লড়াই করে। তবে তিনি বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে আইভি নামে বেশি পরিচিত। তিনি পাঁচটি শর্ট ফিল্ম তৈরি করেছেন। তার প্রকাশিত তিনটি উপন্যাসও রয়েছে।

    বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এক দুর্ঘটনায় তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। এরপর তিনি ঘুরে দাঁড়িয়ে একজন চিত্রনির্মাতা, লেখক ও অধিকারকর্মীর ভূমিকায় অবতীর্ন হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ