ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • পিরোজপুর-৩ আসন

    মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ, জাতীয় পার্টিসহ ১৩ প্রার্থী

    মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ, জাতীয় পার্টিসহ ১৩ প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে সহকারি রিটানিং অফিসারের হাতে মনোনয়ন পত্র জমা দিলেন বর্তমান সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী (স্বতন্ত্র), জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মাশরেকুল আজম রবি, ন্যাশনাল পিপল্স পার্টি মনোনীত আমির খান, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি মনোনীত প্রশান্ত কুমার হাওলাদার খোকন, মুক্তি জোট মনোনীত জাসেম আলম, স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ।

    এদিকে গতকাল (২৯ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ’লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী  মো. আশরাফুর রহমান, কল্যাণ পার্টি মনোনীত সাংবাদিক শহীদুল ইসলাম স্বপন, খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী  আব্দুল লতীফ সিরাজী ও স্বতন্ত্র প্রার্থী আবু তারেক মৃধা, স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন ও মো. শহীদুল ইসলাম সহকারি রিটানিং অফিসারের হাতে মনোনয়ন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া জেলা রিটানিং অফিসারের হাতে মনোনয়ন জমা দেন কংগ্রেস পার্টি মনোনীত হোসাইন মোশারফ সাকু, জাকের পর্টি মনোনীত চন্দ্র শেখর লিটু।

    আ.লীগ মনোনীত প্রার্থী মো. আশরাফুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দলীয় একজন ত্যাগী কর্মি হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি দীর্ঘ বছর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করেছি। মঠবাড়িয়ার সর্বাস্থরের মানুষ আমাকে ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

    জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাশরেকুল আজম রবি বলেন এদেশের মানুষ পল্লীবন্ধু এরশাদকে ভালবাসেন। আধুনিক মঠবাড়িয়া গড়তে মঠবাড়িয়ার মানুষ এরশাদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

    সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী বলেন, আমি অবহেলিত মঠবাড়িয়াকে প্রায় আধুনিক হিসেবে গড়ে তুলেছি। গত ৫ বছরে ৪ হাজার কোট টাকা বেশী উন্নয়ন মূলক কাজ করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ কখোনই ভুল করবে না। তারা আমাকে ভোট দিয়ে পুণঃরায় জয়যুক্ত করবেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ