ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইমরানের দলের নতুন চেয়ারম্যান গোহর আলী

    ইমরানের দলের নতুন চেয়ারম্যান গোহর আলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) নির্দেশে অনুষ্ঠিত আন্তঃদলীয় নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গোহর আলী খান। শনিবার (২ ডিসেম্বর) এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


    দলীয় চেয়ারম্যান নির্বাচনে সম্প্রতি ইমরান খানের মনোনয়নে তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার গোহর। খবর দ্য ডন।

    প্রতিবেদনে বলা হয়েছে, চেয়ারম্যান নির্বাচিত হয়েই ইমরানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন গোহর।

    পেশোয়ারে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানে ১৭৫ টি রাজনৈতিক দল রয়েছে। প্রতিটি দলিই ১৯৬০ সাল থেকে ইসিপিকে তাদের আন্তঃদলীয় নির্বাচনের বিশদ বিবরণ সরবরাহ করছে। কিন্তু পিটিআই’র মতো অন্য দলগুলোর তথ্য বা আন্তঃদলীয় নির্বাচনে কখনও নিবিড়ভাবে যাচাই করা হয়নি। মানুষ এটা দেখছে এবং নিপীড়ন বন্ধ করবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

    গোহর আলী আরও বলেন, ইমরান খান তার প্রচেষ্টার কারণে জেলে রয়েছেন। পিটিআই’র উদ্দেশ্য সংগ্রাম করা। যখন নির্বাচন হবে, আমরা সবাইকে পরাজিত করব।

    পিটিআই’র আন্তঃদলীয় নির্বাচনে দলের মহাসচিব নির্বাচিত হয়েছেন ওমর আইয়ুব খান। প্রাদেশিকভাবে বেলুচিস্তানের দলীয় সভাপতি নির্বাচিত হন মুনির আহমেদ বেলুচ; সিন্ধুর হয়ে হালিম আদিল শেখ; খাইবার পাখতুনখোয়ায় আলী আমিন গন্ডাপুর এবং পাঞ্জাবের সভাপতি পদে ডা. ইয়াসমিন রশিদ নির্বাচিত হয়েছেন।

    এ নির্বাচনে ‘পার্টি চেয়ারম্যানের স্লটের প্রার্থী’ হিসেবে ব্যারিস্টার গোহর আলী খানের মনোনয়ন প্রত্যাখ্যান করেছিলেন পিটিআই’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবর। তিনি এটিকে ‘ভোটের পরিবর্তে নির্বাচন’ বলে আখ্যা দিয়েছেন।

    পিটিআই’র বিরুদ্ধে বিদেশি তহবিল মামলা দায়ের করেছিলেন আকবর এস বাবর। আন্তঃদলীয় নির্বাচন নিয়ে তিনি গণমাধ্যমে নিজের একটি বিবৃতিও পাঠিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন- নতুন পিটিআই চেয়ারম্যানের মনোনয়ন পুরো আন্তঃদলীয় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ