ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • করোনা: রামেকে আরও ১০ রোগীর মৃত্যু

    করোনা: রামেকে আরও ১০ রোগীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ জুন) সকাল থেকে শনিবার (১৯ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালটির করোনা ইউনিটে তারা মারা যান।

    গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

    তিনি বলেন, গত একদিনে রামেকের আইসোলেশন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ছিলেন। এদের মধ্যে করোনায় রাজশাহীর তিনজন ও উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন মারা গিয়েছেন।

    রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি বলেন, রামেকে গত একদিনে নতুন ভর্তি হয়েছে ৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ১৭১ জন ও উপসর্গ নিয়ে ১৯৪ জন ভর্তি রয়েছেন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৬৫ জন, যা আগের চেয়ে ১৬ জন বেশি।

    করোনা পরীক্ষার বিষয়ে উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ১৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৫ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ