ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • জবানবন্দি দিয়ে পরিবারের কাছে ফিরলেন ত্ব-হা

    জবানবন্দি দিয়ে পরিবারের কাছে ফিরলেন ত্ব-হা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আটদিন ধরে নিখোঁজ থাকার পর প্রকাশ্যে আসা আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

    শুক্রবার (১৮ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কড়া পাহারায় আদালত থেকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    আমিনুল ইসলাম এসময় বলেন, আদালত থেকে পরিবারের অভিভাবক হিসেবে আমাদের ডেকে পাঠানো হয়েছিল। আমি ও আবু ত্ব-হার মা অভিভাবক হিসেবে এসেছি। আমাদের জিম্মায় তাকে হস্তান্তর করেছে পুলিশ। এসময় আমিনুল ইসলাম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    এর আগে রাত সাড়ে ৯টার দিকে রংপুর  চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম হাফিজুর রহমানের আদালতে নেওয়া হয় তাদের।  
    তিনি জানান, যেহেতু নিখোঁজ বিষয়ে এ থানায় জিডি করা হয়েছিল তাই তাকে আদালতে বিচারকের কাছে নেওয়া হয়েছে। এখন তাদের আবেদন অনুযায়ী বিচারক পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

    এর আগে গত আটদিন ধরে চার সঙ্গীসহ নিখোঁজ ছিলেন আদনান ত্ব-হা। এ নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা-সমালোচনার পর আজ তার খোঁজ মেলে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ