ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে বাসের সঙ্গে সংঘর্ষে মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত

    ঝালকাঠিতে বাসের সঙ্গে সংঘর্ষে মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। 

    আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।


    পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে মাহিন্দ্রা গাড়িটি আটজন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এদিকে ঢাকা থেকে ‘বেপারী পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা যাচ্ছিল। দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় বাস ও মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র গাড়ির দুই যাত্রী নিহত হন।


    পরে হাসপাতালে আরো এক নারীর মৃত্যু হয়। আহত অন্য পাঁচ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে নিহত দুজনের নাম জসিম হাওলাদার (৪৫), রাজিব খান (৪০)। তবে হাসপাতালে নিহত নারীর নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।


    ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘মাহিন্দ্রা গাড়ির দুই পুরুষ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। অন্যরা সেখানে চিকিৎসাধীন।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ