ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • পাকিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, নিহত অন্তত ২৩

    পাকিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, নিহত অন্তত ২৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের খাইবার-পাকতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

    কর্মকর্তারা জানিয়েছেন, যে পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে সেটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করতো।


    বলা হয়েছে, প্রথমে বাউন্ডারি ওয়ালের মধ্যে ট্রাক ডুকিয়ে দেওয়া হয়। পরে বন্দুক দিয়ে ভেতরে হামলা চালানো হয়। এসময় বেস ক্যাম্পের মধ্যে একটি অস্ত্র গুদামেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

    দেশটির সরকারি রেসকিউ সার্ভিসের কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন, হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক।

    এখনো সেখানে বন্দুক হামলার শব্দ শোনা যাচ্ছে বলেও জানান তিনি।

    তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামের একটি পাকিস্তানি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। টিজেপি জানিয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। টিজেপি নামের এই গোষ্ঠীটি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে।

    টিজেপি দক্ষিণ এশিয়ার দেশটির প্রধান সশস্ত্র নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি’র সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। মূলত টিটিপি বছরের পর বছর ধরে রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।


    সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ