ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া সংস্থার শোভাযাত্রা 

    ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া সংস্থার শোভাযাত্রা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, এ স্লোগান নিয়ে ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে জেলা ক্রীড়া সংস্থা। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। 

    এতে অংশ নেন ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার। 

    পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ