ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইরানে কাসেম সোলাইমানির কবরের কাছে বিস্ফোরণ, নিহত ৭৩

    ইরানে কাসেম সোলাইমানির কবরের কাছে বিস্ফোরণ, নিহত ৭৩
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের চতুর্থ বার্ষিকীতে তার কবরের কাছে দুটি বিস্ফোরণে অন্তত ৭৩ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম। খবর বিবিসি।

    রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ইরিব বলেছে, দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে সাহেব আল-জামান মসজিদের কাছে একটি মিছিলে ঘটানো বিস্ফোরণ আরও ১৭১ জন আহত হয়েছেন।  

    কেরমানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে এটি বলছে, এ হামলা একটি সন্ত্রাসী হামলা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সড়কে বেশ কয়েকটি মরদেহ পড়ে আছে।  

    জেনারেল সোলাইমানির স্মরণ অনুষ্ঠানের অংশ হিসেবে বুধবার তার কবর অভিমুখে যাচ্ছিলেন শত শত লোক। ২০২০ সালে প্রতিবেশী ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলাইনমানি।  

    ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর সোলাইমানিকে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হতো।  

    রেভল্যুশনারি গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস বাহিনীর কমান্ডার হিসেবে তিনি সমগ্র অঞ্চলজুড়ে ইরানি নীতির একজন কারিগর ছিলেন।
     
    তিনি কুদস ফোর্সের গোপন মিশনের দায়িত্বে ছিলেন এবং হামাস এবং হিজবুল্লাহসহ মিত্র সরকার এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্দেশনা, অর্থায়ন, অস্ত্র, বুদ্ধিমত্তা ও লজিস্টিক সহায়তা দেওয়ার দায়িত্বে ছিলেন।

    তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, সোলাইমানিকে ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ