ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • ফুলবাড়ীতে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী বিতরণ

    ফুলবাড়ীতে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষ থেকে দিনাজপুরের ফুলবাড়ীর সাংবাদিকদের মাঝে শনিবার (১৯ জুন) সকালে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএফ) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু। 

    প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল ও কার্যকরী সদস্য আশরাফ পারভেজ।

    এ সময় তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সদস্য মোস্তাক আহম্মদ, দৈনিক দেশ মা’র নিজস্ব প্রতিবেদক মাহামুদুল হাসান রুবেল,  দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেন প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।

    শেষে ২৫ জন সাংবাদিকের মাঝে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রদত্ত পিপিই, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 

     


    প্লাবন শুভ/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ