ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে আরও বেড়েছে তেলের দাম

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে আরও বেড়েছে তেলের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তেলের দাম বেড়েছে প্রায় এক শতাংশ। এর অন্যতম কারণ হলো হামাস-ইসরায়েল যুদ্ধ ও লিবিয়ার একটি তেল উৎপাদনকেন্দ্রে সরবরাহ ব্যাহত হওয়া।

    বুধবার (৩ জানুয়ারি) লিবিয়ার একটি উৎপাদনকেন্দ্র বন্ধ করে দেয় স্থানীয় বিক্ষোভকারীরা। এই তেল ক্ষেত্রটি দৈনিক তিন লাখ ব্যারেল তেল উৎপাদন করতে সক্ষম।


    বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৭৪ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।

    আইজির বাজার কৌশলবিদ ইয়াপ জুন রং বলেছেন, লোহিত সাগরে আরও উত্তেজনা ও স্থানীয় বিক্ষোভ থেকে লিবিয়ার শারারা তেলক্ষেত্র সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী তেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

    এর আগে বুধবার উভয় বেঞ্চমার্কের দাম বাড়ে তিন শতাংশ, যা গত প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ছিল।

    এদিকে দাম বাড়ার কারণে মার্কিন কোম্পানি পেপসিকোর কোনো পণ্য বিক্রি করা হবে না বলে জানিয়েছে ফ্রান্সের খুচরা ও পাইকারি চেইন শপ ক্যারেফোর। পেপসিকোর এসব পণ্যের মধ্যে রয়েছে পেপসি ও সেভেন আপও।

    ফরাসি খুচরা বিক্রেতা কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে ক্রেতাদের জন্য দোকানগুলোর তাকে টানিয়ে দেওয়া হবে দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে আমরা এখন আর পেপসিকোর কোনো পণ্য বিক্রি করছি না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ