ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • গাজায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়ালো

    গাজায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়ালো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজায় ইসরায়েলি হামলায় ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় হামাস। এরপর থেকেই জল, স্থল ও আকাশ পথে হামলা শুরু করে দখলদার বাহিনী। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শতাধিক ফিলিস্তিনি।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজার। নিহতদের মধ্যে ৯ হাজার ৬০০ শিশু রয়েছে।


    এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার আল আকসা হাসপাতালের ৬০০ রোগী এবং স্বাস্থ্যকর্মীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে তা কেউ জানে না।


    অন্যদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই উত্তেজনা ছড়ায় লেবানন সীমান্তে। কারণ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এবার ইসরায়েলের হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন।

    বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এতে ফের ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ যে কোনো সময় প্রতিশোধ নিতে পারে হিজবুল্লাহ।

    সূত্র: আল-জাজিরা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ