ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর
  • সব দলকে জনগণের স্বার্থে ‘অভিন্ন পথ’ খোঁজার পরামর্শ যুক্তরাজ্যের

    সব দলকে জনগণের স্বার্থে ‘অভিন্ন পথ’ খোঁজার পরামর্শ যুক্তরাজ্যের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাজ্য। সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরেছে।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে বিশ্বাসযোগ্য, উন্মুক্ত ও সুষ্ঠু প্রতিযোগিতার ওপর। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এই মানদণ্ডগুলো ধারাবাহিকভাবে পূরণ হয়নি। ভোটের আগে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধী দলের সদস্য গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন।

    যুক্তরাজ্যের বিবৃতিতে আরও বলা হয়, আমরা প্রচারণার আগে এবং চলাকালে সংঘটিত ভয়ভীতি ও সহিংসতার নিন্দা জানাই। রাজনৈতিক জীবনে এ ধরনের আচরণের কোনো স্থান নেই। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। তাই বাংলাদেশি জনগণের কাছে ভোট দেওয়ার সম্পূর্ণ সুযোগ ছিল না।

    বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গভীর ও ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, একটি টেকসই রাজনৈতিক সমাধান এবং সক্রিয় নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘমেয়াদে দেশেরই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। আমরা সব রাজনৈতিক দলকে তাদের মতপার্থক্য দূর করতে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অভিন্ন পথ খুঁজে বের করতে উৎসাহিত করি। আমরা এই প্রক্রিয়ার জন্য সমর্থন বজায় রাখব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ