ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • বেক্সিমকো ফার্মার পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন পাপন

    বেক্সিমকো ফার্মার পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন পাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। মন্ত্রিপরিষদে যোগদানের কারণে নিয়ম অনুযায়ী তাকে এ পদ থেকে সরে যেতে হলো।

     

     

    রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়।

     

    এর আগে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হন নাজমুল হাসান। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন তিনি।

     

    প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল থাকবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন না।

     

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ