ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ষষ্ঠ উপজেলা নির্বাচন রোজার আগেই শুরু

    ষষ্ঠ উপজেলা নির্বাচন রোজার আগেই শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোজার আগেই শুরু হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এক্ষেত্রে প্রথম ধাপের নির্বাচন হবে রোজার আগেই। অন্য ধাপের ভোট হবে ঈদের পর। মঙ্গলবার (১৬ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এমন তথ্য জানান।

    তিনি বলেন, আমরা তালিকা পেয়েছি সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন সচিবালয় প্রস্তুত আছি। কমিশন সিদ্ধান্ত নিলে উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।  

    অতিরিক্ত সচিব বলেন, ৪৮৫ টা নির্বাচনযোগ্য উপজেলার তালিকা পেয়েছি। যেহেতু ২০১৮ সালে মার্চের দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সে অনুযায়ী সব উপজেলাই নির্বাচনযোগ্য।

    এই কর্মকর্তা বলেন, এসএসসি পরীক্ষা সামনে এবং রোজার বিষয়টি আমরা বিবেচনা করবো। আমাদের দেশে রোজার মধ্যে নির্বাচন না হওয়ার প্র্যাকটিস আছে, সেজন্য রোজার আগে নির্বাচন হতে পারে, পরবর্তী ধাপগুলো ঈদের পরে হবে।

    এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যদি কমিশন অনুমোদন দেয় তাহলে রোজা শুরু হওয়ার আগেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে।

    আগামী ১০ মার্চ (চাঁদ দেখার ওপর নির্ভর করে) থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ