ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহী মেডিকেল কলেজে প্রাণ গেল আরও ১০ জনের

    রাজশাহী মেডিকেল কলেজে প্রাণ গেল আরও ১০ জনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে রবিবার (২০ জুন) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

    এদের মধ্যে একজন করোনায়, নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ দশজনের মধ্যে সাতজনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া দুজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁর বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

    রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। এদের মধ্যে সর্বোচ্চ দুজন করে মারা গেছেন ৩, ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন একজন। এ ছাড়া একজন করে মারা গেছেন। এ ছাড়া একজন করে মারা গেছেন ১, ১৫, ১৬, ২২, ২৫, ৩৯/৪০ নম্বর ওয়ার্ডে।

    এই এক দিনে করোনা সংক্রমণে মারা গেছে একজন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একই দিনে হাসপাতালে মারা গেছে আরও নয়জন। এদের মধ্যে সাতজন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁর বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩০৯ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিল ৩৭৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৬ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬২ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৪৯ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৩৮ জন।

    পরীক্ষার অনুপাতে নওগাঁয় সবচেয়ে বেশি ৫৯ দশমিক ৪৬ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া রাজশাহীতে ৪৬ দশমিক ৯৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৩১ দশমিক ৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ