ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামের ফেরি ডুবে গেছে

     পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামের ফেরি ডুবে গেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘন কুয়াশায় বালু তোলা নৌকা বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে পদ্মায় আটকে পড়া ফেরি 'রজনীগন্ধা' যাত্রী ও যানবাহন নিয়ে ডুবে গেছে।

     

    আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

     

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ  এ তথ্য জানিয়েছেন।

    পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ফেরিটি ডুবে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে হতাহত বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফেরিটিতে কাভার্ড ভ্যান ও পিকআপ ছিল।

     

    আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট কাজ করছে। ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

    এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ