ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • মুলাদীর রুবেল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

    মুলাদীর রুবেল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদী এলাকায় চাঞ্চল্যকর রুবেল হত্যাকাণ্ডে পলাতক আসামি আরিফ আকনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বরিশালের মুলাদী এলাকায় পূর্বশত্রুতার জের ধরে চাঞ্চল্যকর রুবেল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পলাতক আসামি আরিফ আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি ওই হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মামলার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।  

    র‍্যাব জানায়, গত ৩ জানুয়ারি বরিশাল জেলার মুলাদী থানাধীন টুমচর এলাকায় বসবাসকারী রুবেল শাহ তার স্ত্রী, কন্যা ও ছেলেকে নিয়ে তাদের বাড়ির কাছের জাগরণী বাজারে বাজার করার উদ্দেশে রওনা দেন। সকাল ৮টার দিকে ঘটনাস্থল মুলাদী থানাধীন টুমচর এলাকার একটি পাকা রাস্তার ওপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আরিফ আকনসহ ২৪-৩৫ জন লোক পূর্বপরিকল্পিতভাবে রুবেলের ওপর অতর্কিত আক্রমণ করেন।

    এ সময় তারা রুবেলের স্ত্রী, মেয়ে ও ছেলেকে আটকে রেখে রুবেলকে জাপটে ধরে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চাপাতি ও রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে রুবেলের স্ত্রী ও মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে রুবেলকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরে রুবেলের স্ত্রী ও সন্তানরা স্থানীয় লোকজনে সহযোগিতায় রুবেলকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৯ জানুয়ারি রুবেলের স্ত্রী মোছা. নার্গিস বেগম বাদী হয়ে বরিশাল জেলার মুলাদী থানায় আরিফ আকনসহ ৩৫ জন এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ